২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নৌসেনাদের মুক্তির জন্য জাতিসংঘের তৎপরতা চায় যুক্তরাজ্য

ইরানে আটক নৌসেনাদের মুক্তির জন্য জাতিসংঘের তৎপরতা প্রত্যাশা করছে যুক্তরাজ্য। সেনা আটকের ঘটনার নিন্দা জানিয়ে নিরাপত্তা পরিষদের একটি যৌথ বিবৃতির খসড়াও তৈরি করেছে দেশটি।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2007, 01:34 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

যুক্তরাজ্যের খসড়া প্রস্তাবে বলা হয়েছে, ওই ঘটনায় নিরাপত্তা পরিষদ তীব্র নিন্দা ও অবিলম্বে তাদের মুক্তির আহ্বান জানাচ্ছে। তবে অনুমোদনের আগে প্রস্তাবিটিতে কিছু পরিমার্জন হতে পারে। কেননা, যৌথ বিবৃতি দেওয়ার জন্য নিরাপত্তা পরিষদের সব সদস্য রাষ্ট্রের সম্মতি প্রয়োজন।

জাতিসংঘে যুক্তরাজ্যের রাষ্ট্রদুত এমির জোন্স পেরি বুধবার সাংবাদিকদের বলেন, “উদ্ভূত পরিস্থিতিতে সবাই উদ্বেগ প্রকাশ করেছেন। সমস্যার দ্রুত সমাধান চান সবাই। সবচেয়ে দ্রুত এবং সহজ সমাধান হতে পারে তাদের মুক্তি লাভ।”

যুক্তরাজ্য দাবি করেছে, জাতিসংঘের অনুমোদন ও ইরাকি সরকারের অনুরোধেই সেনারা সাগরে টহল দিচ্ছিল। আর আটকের সময় তারা ইরাকের জলসীমায়ই ছিল।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা দপ্তর বলেছে, উপগ্রহ চিত্রে দেখা যায়, ইরাকী জলসীমার ৩.১৫ কিলোমিটারের মধ্যেই আটক করা হয় ব্রিটিশ সেনা ও নাবিকদের।

তবে ইরানের দাবি, তাদের জলসীমায় অবৈধ অনুপ্রেেশর দায়েই ব্রিটিশ নৌসেনা ও নাবিকদের আটক করা হয়।