২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় বিদ্রোহীদের তিনটি নৌযান ডুবিয়ে দিয়েছে নৌবাহিনী

শ্রীলঙ্কার উত্তর পূর্ব উপকূলে তামিল বিদ্রোহীদের তিনটি নৌযান ডুবিয়ে দিয়েছে নৌবাহিনী। ধারণা করা হচ্ছে, এতে কমপক্ষে ১৫ জন মারা গেছে। বৃহস্পতিবার নৌবাহিনী এখবর জােিয়ছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2007, 11:37 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার আথুলা সিনারাতেœ বলেন, “বুধবার উপকূলে নৌবাহিনীর টহল জাহাজের সামনে পড়ে বিদ্রোহীদের ১০টি নৌকা। ওই সময় নৌসেনা হামলা চালিয়ে তিনটি নৌকা ডুবিয়ে দেয়। এতে ১৫ থেকে ১৮ জন বিদ্রোহীদের মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি।”

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিদ্রোহীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে দেশের পূর্বাঞ্চলে বিদ্রোহীদের শক্তিশালী একটি ঘাঁটি নিশ্চিহ্নের দাবি জানায় শ্রীলঙ্কার সেনাবাহিনী।

বিদ্রোহীদের নিরস্ত্রীকরণে কিছুদিন ধরে বড় ধরনের অভিযান চালাচ্ছে শ্রীলঙ্কা সরকার। এর জবাবে বিদ্রোহীরাও পাল্টা আঘাত চালিয়ে যাচ্ছে। সোমবার রাজধানী কলম্বোয় একটি বিমান ঘাঁটিতে হামলা চালায় বিদ্রোহীরা।

মঙ্গলবার বিদ্রোহীদের আত্মঘাতী হামলায় নিহত হন নয় জন।