২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে গোয়েন্দা প্রধানের ওপর হামলা, নিহত ৪

–আফগানিস্তানের রাজধানী কাবুলে বুধবার সে দেশের একটি গোয়েন্দা সংস্থার প্রধানের ওপর হামলা চালিয়েছে তালেবানরা। আত্মঘাতী ওই হামলায় নিহত হয়েছেন অন্তত চার জন। গোয়েন্দা প্রধানসহ ১২ জন আহত হন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2007, 02:14 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

মধ্য কাবুলের বাণিজ্যেক এলাকায় গোয়েন্দা প্রধান কামালুদ্দিনের গাড়ি লক্ষ করে ওই হামলা হয়।

গোয়েন্দা দপ্তর ওই ঘটনায় চার জন নিহত হওয়ার তথা জানিয়েছে। বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানানো হয়।

শের মুহাম্মদ নামে এক প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছেন, একটি মোটর সাইকেল অরোহী ওই হামলা চালায়।

তিনি বলেন, “নিরাপত্তা বাহিনীর দুটো পিক আপের কাছে একটি মোটর সাইকেল পার্ক করা দেখতে পাই আমি। এর পরপরই বিস্ফোরণ ঘটে। আমি নিজে তিনটি লাশ উদ্ধার করি।”

বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ওই এলাকা ঘিরে ফেলে পুলিশ। তারা জানিয়েছে, আহতদের বেশিরভাগই গোয়েন্দা সংস্থার সদস্য।

তালেবানরা হামলার দায়িত্ব স্বীকার করেছে। তালেবান মুখপাত্র মোল্লা দাদুল্লাহ অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে রয়টচার্সকে বলেন, “মার্কিন তাবেদারকে হত্যার উদ্দেম্যেই ওই হামলা চালানো হয়।”