২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুতিনের সাবেক সহকর্মী রাশিয়ার নির্বাচন কমিশনের চেয়ারম্যান নির্বাচিত

প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনের এক সাবেক সহকর্মী রাশিয়ার নির্বাচন কমিশনের চেয়াম্যান নির্বাচিত হয়েছেন মঙ্গলবার। পুতিনের সমালোচকরা বলছেন, আগামী বছরের সাধারণ নির্বাচনের ফলাফল প্রভাবিত করতেই ক্রেমলিনের অনুগতদের নিয়োগ দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 04:35 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

৫৪ বছর বয়সী ভ­াদিমির চুরভ কমিশনের ১৩ সদস্যের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। ১৫ সদস্যের মধ্যে দুজন কমিশনার তার বিপক্ষে ভোট দেন।

১৯৯০ এর দশকে সেইন্ট পিটার্সবুর্গ নগর প্রশাসনের বহিঃসম্পর্ক বিভাগে একসঙ্গে কাজ করতেন পুতিন ও চুরভ। তাদের আরেক সহকর্মী জানিয়েছেন, পিটার্সবুর্গে থাকার সময় স্কুলের সহপাঠী ছিলেন পুতিন ও চুরভ।

ক্রেমলিন নির্বাচনকে প্রভাবিত করতে প্রশাসনকে কাজে লাগানোর চেষ্টা করছে- বিরোধীদের এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন পুতিন। তিনি বলেছেন, রাশিয়ার আগামী নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু।