ছত্তিশগড়ে আরও হামলার হুমকি মাওবাদীদের
ভারতের ছত্তিশগড় রাজ্যে সরকারি দমন অভিযান বন্ধ না হলে আরো বড় ধরনের হামলা করার হুমকি দিয়েছে মাওবাদীরা। সোমবার মাওবাদীদের একটি গ্র“প এ হুমকি দেয়।
নিজেদের ‘ভূমকাল’ গ্র“প দাবি করে ওই সংগঠনের লিখিত বিবৃতিতে বলা হয়, সরকার যদি ‘সালভা জুদাম’ অভিযান বন্ধ না করে তাহলে আরও বড় ধরনের হামলা চালানো হবে।
ছত্তিশগড় রাজ্যে মাওবাদীদের তৎপরতা রোধে ‘সালভা জুদাম’ বা ‘শান্তির সংগ্রাম’ কর্মসূচি হাতে নেয় কেন্দ্রীয় সরকার। এর আওতায় মাওবাদীদের মোকাবেলায় স্থানীয় আদিবাসীদের ব্যবহার করা হচ্ছে। পুলিশের সোর্স হিসেবে তাদের নিয়োগ দেওয়া হচ্ছে। বেতনও দেওয়া হয় তাদের। মাওবাদীদের সংশ্রব থেকে তাদের দূরে রাখতেই এ পদক্ষেপ নিয়েছে সরকার।
‘আজাদ’ নামে গ্র“পটির এক মুখপাত্র স্বাক্ষরিত দুই পৃষ্ঠার ওই বিবৃতিতে সরকারি তৎপরতায় সহযোগিতা না করার জন্যও আদিবাসীদের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া সেনাবাহিনীকে অবিলম্বে রাজ্য ছাড়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।
গত ১৫ মার্চ রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে একটি পুলিশ ফাঁসিতে হামলা চালায় মাওবাদীরা। তাতে পুলিশ ও আদিবাসী মিলিয়ে ৫৫ জন নিহত হন।
ওই হামলাকে সাহসী অভিযান হিসেবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এটা সরকারি তৎপরতার প্রতিশোধ।
