২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে ৫ মার্কিন সেনা নিহত

ইরাকে রাস্তার পাশে পুঁতে রাখা এক বোমা বিস্ফোরণে রোববার পাঁচ মার্কিন সেনা নিহত হয়েছে। মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে একথা জানানো হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2007, 03:29 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

নিহতদের চারজন বাগদাদের উত্তরে দিয়ালা প্রদেশে নিহত হয়। ওই প্রদেশটি আল কায়েদা ও অন্যান্য জঙ্গিগোষ্ঠীর সদস্যদের ঘাঁটি হিসেবে বিবেচিত। এদের মোকাবেলায় সম্প্রতি সেখানে অতিরিক্ত সেনা পাঠানোর অনুরোধ জানিয়েছেন মার্কিন কমান্ডাররা।

বিৃবতিতে দিয়ালা হামলার বিস্তারিত জানানো না হলেও মার্কিন কমান্ডাররা বলছেন, সেখানে ইদানিং এ ধরনের হামলার সংখ্যা বেড়েছে। এসব হামলায় বিশেষ করে এক্সপ্লোসিভ ফর্মড প্রোজেক্টাইল বা ইএফপি নামে বিধ্বংসী বোমার ব্যবহার হচ্ছে বলে তারা জানান। 

ওই হামলায় দুই মার্কিন সেনাও আহত হয়।

উত্তরপশ্চিম বাগদাদে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার আঘাতে নিহত হয় আরেক মার্কিন সেনা।

এ নিয়ে এ মাসে ইরাকে নিহত মার্কিন সেনার সংখ্যা দাঁড়ালো অন্তত ৭৫।