নিউ ইয়র্কে আগুনে পুড়ে ৮ শিশুর মৃত্যু
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অগ্নিকাণ্ডে আট শিশুর মৃত্যু হয়েছে। দমকল বাহিনীর মুখপাত্র বৃহস্পতিবার জানিয়েছেন এ খবর।
বুধবার দিবাগত রাতে নিউ ইয়র্কের ব্রংকস-এ চারতলা একটি ভবনে আগুন ধরে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে। এতে আট শিশু ছাড়াও মারা গেছে আরও এক ব্যক্তি। আহত হন ছয় জন। তবে হতাহতদের বয়স জানাতে পারেননি ওই মুখপাত্র।
গভীর রাতে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ওই ভবনটিতে দুটো পরিবার বাস করত।
