২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহীদের হামলায় মনিপুরে ৫ শ্রমিক নিহত

বিদ্রোহীদের হামলায় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরে বৃহস্পতিবার রাতে পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। একই রাতে অসমে গ্রেনেড হামলায় নিহত হন এক জন। দেখুন যঃঃঢ়://সবফরধ.নফহবংি২৪.পড়স

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2007, 11:33 AM

Updated : 26 Apr 2022, 02:07 PM

মনিপুর পুলিশ জানায়, রাজ্যের রাজধানী ইম্ফল থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমের বিষেণপুর এলাকায় শ্রমিকদের ওপর হামলা চালায় এক দল সশস্ত্র লোক। তারা গুলি চালিয়ে হত্যা করে পাঁচ শ্রমিককে। হামলার সময় শ্রমিকরা ছাউনিতে ঘুমাচ্ছিল। হতাহতরা ওই এলাকায় একটি রাস্তা নির্মাণের কাজে অংশ নিচ্ছিল। নিহত পাঁচ শ্রমিকের বাড়িই বিহার রাজ্যে।

এখন পর্যন্ত কেউই হামলার দায়িত্ব স্বীকার করেনি।

অসমে একটি পুলিশ স্টেশনকে লক্ষ করে গ্রেনেড ছোড়া হয়। পুলিশ জানিয়েছে, এতে এক জন নিহত ও দুই নারীসহ ১৭ জন আহত হন।

হামলাটি হয় রাজ্যের রাজধানী গুয়াহাটির ৫৫০ কিলোমিটার পূর্বে তিনসুকিয়া জেলার কোকোপাথর এলাকায়।

পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা ওই হামলার জন্য ইউনাইেটেড লিবারেশন ফ্রন্ট অফ অসমকে(উলফা) দায়ী করেছেন।