২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ার দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি হচ্ছে

লিবিয়ার বেসামরিক পরমাণু প্রকল্পের উন্নয়নে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আফ্রিকার এই দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানা সোমবার এ তথ্য দিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2007, 09:45 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

বার্তা সংস্থার খবরে বলা হয়, বেসামরিক পরমাণু প্রকল্পে সহায়তা নিয়ে শিগগিরই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হচ্ছে। এর আওতায় লিবিয়ায় একটি পরমাণু শক্তিকেন্দ্র নির্মাণে সহায়তা দেবে ওয়াশিংটন। সহায়তা দেবে পানি বিশোধন প্রকল্পের কার্যক্ষমতা বৃদ্ধিতেও। এছাড়া গবেষকদের দক্ষতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রে তাদের প্রশিক্ষণ দেওয়ার কথাও উল্লেখ থাকবে চুক্তিতে।

জানা জানায়, পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের ওই সহায়তা বিষয়ে আন্তর্জাতিক মহলকে পক্ষে রাখতে রোববার মন্ত্রিসভা একটি কমিটিও গঠন করে।

২০০৩ সালে অনুষ্ঠানিকভাবে পরমাণু অস্ত্র কর্মসূচি বন্ধের ঘোষণা দেয় লিবিয়া। তবে তখনই লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি জানান, শান্তিপূর্ণ ব্যবহারে পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে চান তারা।