২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় বিবিসির সাংবাদিক অপহৃত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সোমবার বিবিসির এক সাংবাদিক অপহৃত হয়েছেন। অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে অপহরণ করে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2007, 09:27 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

সূত্র জানায়, অপহৃত সাংবাদিকের নাম অ্যালান জনস্টেন। তিনি বিবিসির গাজা প্রতিনিধি। ব্রিটিশ নাগরিক জনস্টেনের গাড়িটি রাস্তার ধারে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল বলে ওই সূত্র দাবি করে।

ঘটনা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিবিসির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ব্রিটিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে জানুয়ারি মাসে গাজায় এএফপির এক সাংবাদিক অপহৃত হয়েছিলেন। এক সপ্তাহ পর অবশ্য অক্ষত অবস্থায়ই মুক্তি পান তিনি।