২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেল যোগাযোগ পুনঃস্থাপনে দুই কোরিয়ার আলোচনা

অর্ধশতক পর আবারও আন্তঃসীমান্ত রেল চলাচল শুরুর পরিকল্পনা করছে দুই কোরিয়া। এ নিয়ে বুধবার আলোচনায় বসেন দুই দেশের কর্মকর্তারা। সীমান্তবর্তী দক্ষিণ কোরিয়ার শহর কায়সঙে বুধবার ওই বৈঠক হয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2007, 03:48 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

গত শতকের মাঝামাঝিতে কোরিয়া যুদ্ধের পর দুই দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ওই সময়ই শেষ ট্রেনটি আহত সৈনিক ও শরণার্থীদের নিয়ে উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ায় রওনা হয়েছিল।

এরপর প্রতিবেশী দুই দেশের মধ্যে ট্রেন চলাচল স্থাপনে বেশ আগ্রহ দেখায় দক্ষিণ কোরিয়া। ২০০৬ সালে তারা উত্তর কোরিয়ার পূর্ব ও পশ্চিম উপকূলে দুইটি রেল লাইনও বসায়। কিন্তু শেষ মুহূর্তে ওই বছরের মে মাসে উত্তর কোরিয়ার সেনাবাহিনীর আপত্তির মুখে ভেস্তে যায় ওই পরিকল্পনা।

আন্তঃসীমান্ত পরীক্ষামূলক রেল চলাচলের অনুমতি যেন সহজে মেলে সে জন্য উত্তর কোরিয়ার পোশাক ও সাবানসহ অন্যান্য শিল্পে কোটি কোটি ডলার সাহায্য পাঠিয়েছে করেছে দক্ষিণ কোরিয়া।

দুই কোরিয়ার ঐক্য প্রচেষ্টায় গঠিত দক্ষিণ কোরীয় পুনরেকত্রীকরণ মন্ত্রণালয়ের নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “পরীক্ষামূলকভাবে যদি ট্রেন চলাচল শুরু হয়, তাহলে ক্ষুদ্র শিল্প নিয়ে দুই দেশের যে চুক্তি হয়েছে তা স্বয়ংক্রিয়ভাবেই কার্যকর হযে যাবে।”

এদিকে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলছেন, দুদিনের এ বৈঠকে রেল নিরাপত্তার বিষয়ে উত্তর কোরিয়ার সেনাবাহিনীর নিশ্চয়তা প্রদানই হবে আলোচনার অন্যতম বিষয় হবে।