২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের ছত্তিশগড়ে পুলিশ ফাঁড়িতে মাওবাদীদের হামলা, নিহত ৪৯

ভারতের ছত্তিশগড় রাজ্যে একটি পুলিশ ফাঁড়িতে বৃহস্পতিবার হামলা চালিয়েছে মাওবাদী বিদ্রোহীরা। এতে কমপক্ষে ৪৯ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই পুলিশ সদস্য।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Mar 2007, 02:11 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

পুলিশ জানায়, হামলার সময় ওই ফাঁড়িতে ৭৪ জন পুলিশ সদস্য ও ৫০ জন আধা সামরিক বাহিনীর সদস্য ছিলেন। আধা সামরিক বাহিনীর সদস্যদের বেশিরভাগই ওই অঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের লোক।

তিন শ’ থেকে চার শ’ বিদ্রোহী ফাঁড়িতে হানা দেয়। তারা গ্রেনেড ও পেট্রোল বোমা ছুড়ে পুরো ফাঁড়ি জ্বালিয়ে দেয়। এর আগে তারা পুলিশ ফাঁড়ির সব অস্ত্র লুট করে।

পুলিশ কর্মকর্তা গিরিধারী নায়েক রয়টার্সকে বলেন, “ঘটনাস্থল থেকে হতাহতদের লাশ সরিয়ে আনার কাজ শুরু হচ্ছে।”

তার ধারণা, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।