২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে সমঝোতা এক্সপ্রেসে বোমা হামলার ঘটনায় দুই জন গ্রেফতার

ভারতে সমঝোতা এক্সপ্রেসে বোমা হামলার ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। ইন্দোর থেকে তাদের গ্রেফতার করা হয় বলে বুধবার পুলিশ জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2007, 10:10 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

পুলিশ জানায়, গ্রেফতারকৃত পারমিন্দর সিং কাপড়ের দোকানদার এবং অপর জন তার সহকারী। তার নাম হুফাইজা। তাদের বিক্রি করা কাপড়েই বোমাভর্তি সুটকেস দুটি পেঁচিয়ে রাখা হয়েছিল।

পুলিশ কর্মকর্তা রাজেন্দ্র কুমার বলেন, “কার কাছে কাপড়গুলো বিক্রি করা হয়েছিল, সে বিষয়ে গ্রেফতারকৃতরা কিছু এখনও জানায়নি। এছাড়া সন্দেহভাজন হামলাকারীদের ছবিও তারা চিনতে পারছে না বলে জানিয়েছে।”

ওই হামলার ঘটনায় এটাই প্রথম গ্রেফতার।

গত মাসে পাকিস্তানগামী সমঝোতা এক্সপ্রেসে বোমা হামলার পর পুরো ট্রেনে আগুন ধরে যায়। তাতে মারা যান ৬৮ জন যাত্রী।