২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর বিমানের জরুরি অবতরণ

অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী জন হাওয়ার্ডকে বহনকারী বিমানের জরুরি অবতরণ করতে হয়েছে ইরাকে। শনিবার দক্ষিণ ইরাকে যাওয়ার পথে সামরিক বিমানটিতে ঘন ধোঁয়ার সূত্রপাত হলে বিমানটির জরুরি অবতরণের ব্যবস্থা করা হয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2007, 02:20 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

জন হাওয়ার্ড অক্ষত রয়েছেন বলে জানা গেছে। অস্ট্রেলিয়া ব্রডকাস্টিং কর্পোরেশন এ খবর জানায়।

ইরাকের দক্ষিণাঞ্চলে অস্ট্রেলীয় সেনাদের অবস্থান ঘুরে দেখার পর রাজধানী বাগদাদে ফিরে যাওয়ার পথে এ দুর্ঘটনার কবলে পড়েন হাওয়ার্ড।

তাকে বহনকারী রয়াল অস্ট্রেলিয়ান এয়ারফোর্সের বিমানের ককপিটে আকস্মিকভাবে ধোঁয়া ও পোড়া গন্ধ ছড়িয়ে পড়লে সঙ্গে সঙ্গেই জন হাওয়ার্ডকে গ্যাস মাস্ক পরিয়ে দেওয়া হয়। বিমানটি দ্রুত তালিল বিমানবন্দরে ফিরে আসে এবং অবতরণ করে।

হাওয়ার্ড জানিয়েছেন তিনি পুরোপুরি সুস্থ আছেন। বিমানের পাইলট এবং ক্রু-রা দক্ষতার সঙ্গে পরিস্থিতির মোকাবেলা করেছে বলে জানান হাওয়ার্ডের সফরসঙ্গী অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর এয়ার চিফ মার্শাল আনগুস হিউস্টন।