২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনের ওপর নিষেধাজ্ঞা বজায় রাখতে একমত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

ফিলিস্তিনের নবগঠিত ঐক্যমতের সরকারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা অব্যাহত রাখার ব্যাপারে রোববার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একমত হয়েছে। তবে হামাসের সদস্য নয়, ফিলিস্তিনি মন্ত্রিসভার এমন মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করার ইচ্ছা প্রকাশ করেছে ওয়াশিংটন। কিন্তু হামাস ফাতাহ নির্বিশেষে মন্ত্রিসভার সব সদস্যসহ পুরো সরকারকেই বয়কটের ঘোষণা দিয়েছে ইসরায়েল।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2007, 01:30 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই এ সময়ে। একইসঙ্গে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া এবং  সহিংসতা না কমানো পর্যন্ত এ সরকারকে এড়িয়ে চলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্টিফেন হ্যাডলি জানিয়েছেন ফিলিস্তিনের সরকারের সঙ্গে ওয়াশিংটন কোন যোগাযোগ রাখবেনা। সিএনএন এ দেয়া এক ভাষণে হ্যাডলি জানান,“চুক্তি অনুযায়ী ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া এবং সহিংসতা কমানোর কোন উদ্যোগ ফিলিস্তিনের সরকার হাতে নেয়নি। এসব নীতিমালা যখন তারা মেনে নেবে ওয়াশিংটন কেবল তখনই তাদের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করবে।”  

তবে জেরুজালেমে নিযুক্ত যুক্তরাষ্ট্রের কনসালটেন্ট-জেনারেল জানিয়েছেন হামাসের সদস্য নয় এমন মন্ত্রীদের সঙ্গে ধীরে ধীরে কিছু  চুক্তি করার অনুমতি দেওয়া হবে।

মন্ত্রিসভায় তিনি আরো বলেন,“নতুন এ সরকার আব্বাসের সঙ্গে আলোচনায় বসার সুযোগ কমিয়ে দিয়েছে এবং  আগামী দিনগুলোতে আরো যেসব বিষয় নিয়ে আমরা আলোচনায় বসতে পারতাম তার সুযোগও কমে গেছে।”

তিনি বলেন নতুন এ সরকারের ভিত্তিটাই গড়ে উঠেছে ‘নানা সমস্যাপূর্ণ উপাদান’ নিয়ে। কারণ যে কোন উপায়ে ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিরোধ’ গড়ে তোলার কথা বলা হয়েছে এ সরকারের পক্ষ থেকে।