২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে ৯ পুলিশের গলাকাটা লাশ উদ্ধার

ইরাকের আনবার প্রদেশ থেকে ৯ পুলিশ সদস্যের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। রামাদি শহরের কাছে একটি পরিত্যাক্ত পোস্ট অফিসের ভেতর থেকে রোববার ওই লাশগুলো খুঁজে পায় ইরাকি পুলিশ বাহিনী।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2007, 12:10 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

ইরাকি পুলিশ কর্নেল তারিক আল থিয়েবানি বলেছেন, “শারীরিকভাবে নির্যাতনের পর তাদের জবাই করে হত্যা করা হয়েছে। ৯ পুলিশ সদস্যের সবারই হাত পা বাঁধা ছিল এবং তাদের শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে।”

তবে কবে কখন ওই পুলিশ সদস্যদের অপহরণ করা হয়েছিল কিংবা কখন থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না তা জানাতে পারেনি পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এ হতাকাণ্ডের পেছনে আল কায়েদা জঙ্গিদের হাত থাকতে পারে বলেও মনে করছেন তারা।

এদিকে ইরাকের এক মার্কিন সেনা মুখপাত্র বলেছেন, ফাল্লুজা শহরের কাছে গত সপ্তাহের ক্লোরিন গ্যাস হামলার পেছনে আল কায়েদা জঙ্গিরা জড়িত।  ওই হামলার পর আশষপাশের গ্রামগুলোতে শত শত মানুষ অসুস্থ হয়ে পড়েছে। সুন্নি আরব অধ্যুষিত প্রদেশটিতে নিরাপত্তা তল্লাশি জোরদার করেছে মার্কিন বাহিনী।