২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগিরই অর্থ ছাড় না করলে আলোচনা বয়কটের হুমকি উত্তর কোরিয়ার

ম্যাকাও ব্যাংকে গচ্ছিত অর্থ শিগগিরই ছাড় না করলে আলোচনা বয়কটের হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। সংশ্লিষ্ট একটি কূটনৈতিক সূত্র মঙ্গলবার এ খবর জানায়। এর ফলে আবারও অনিশ্চিত হয়ে পড়েছে বেইজিঙের ছয় জাতি সংলাপ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2007, 02:16 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

যুক্তরাষ্ট্র সোমবার জানিয়েছিল, ম্যাকাওয়ের ব্যাংকো ডেল্টা এশিয়ায় গচ্ছিত উত্তর কোরিয়ার ‘অবৈধ অর্থ’ চীনের একটি ব্যাংকের মাধ্যমে পিয়ংইয়ংকে ফেরত পাঠানো হবে।

কিন্তু ওই দুই কোটি ৫০ লাখ ডলার ছাড়ের বিষয়টি দ্রুত সারতে চায় উত্তর কোরিয়া। আর তাই আলোচনা বয়কটের হুমকি দিয়েছে তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিবিদ বেইজিঙে রয়টার্সকে বলেন, “এর ফলে মঙ্গলবার বৈঠক হবে কিনা, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।”

এদিকে ম্যাকাওয়ের ওই ব্যাংক সূত্রের উদ্ধৃতি দিয়ে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়নহ্যাপ জানায়, বুধবার সকালের মধ্যে ওই অর্থ ছাড়ের পরিকল্পনা করছে ম্যাকাও সরকার।