২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৫

মধ্য বাগদাদে মঙ্গলবার একটি গাড়িবোমা বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭ জন। পুলিশ সূত্রে এ খবর জানা গেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2007, 12:36 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

সূত্র জানায়, মধ্য বাগদাদের একটি পুলিশ স্টেশনের কাছে গাড়িবোমাটি বিস্ফোরিত হয়।

তবে অপর একটি পুলিশ সূত্র জানিয়েছে, নিহতের সংখ্যা ছয় এবং আহতের সংখ্যা ২১ জন।

তবে বিস্ফোরণে পুলিশ নাকি সাধারণ নাগরিক- কারা নিহত হয়েছেন সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।