পাকিস্তানে ভূমিধসে ২৭ জনের মৃত্যুর আশঙ্কা
পাকিস্তানে ভূমিধসে অন্তত ২৭ জনের মৃত্যুর আশঙ্কা দেখা দিয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে পাকিস্তান শাসিত কাশ্মীরে এ ভূমিধস হয়।
পুলিশ কর্মকর্তা জহুর গিলানি বলেন, “ভূমিধসে মুজাফফরাবাদের তিনটি পরিবারের ২৯ জন মাটির নিচে চাপা পড়ে। গ্রামবাসীরা আহতাবস্থায় দুই জনকে উদ্ধার করতে পারলেও বাকিদের পারেনি। ধারণা করছি, তাদের আর জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই।”
গত কয়েকদিন ধরেই পার্বত্য ওই এলাকায় প্রবল বৃষ্টি ও তুষারপাত হচ্ছিল। মঙ্গলবার ভূমিধসে একটি ঘর চাপা পড়লে একই পরিবারের আটজন মারা যান।
