২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমঝোতা ছাই শেষ হল ছয় জাতি সংলাপ

উত্তর কোরিয়ার পরমাণু সঙ্কট নিয়ে বেইজিংয়ে ছয় জাতি সংলাপ কোনো ধরনের অগ্রগতি ছাড়াই বৃহস্পতিবার শেষ হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2007, 03:56 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

গত ফেব্র“য়ারিতে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী পরমাণু স্থাপনা বন্ধে উত্তর কোরিয়ার কার্যক্রম পর্যালোচনার জন্য সোমবার শুরু হয় ওই সংলাপ। কিন্তু ম্যাকাওয়ে ব্যাংকে গচ্ছিত উত্তর কোরিয়ার অর্থ ছাড় না হওয়ায় আলোচনা চালিয়ে যেতে অসম্মতি প্রকাশ করে পিয়ংইয়ং। ফলে দুদিন ধরে আলোচনা ঝুলে থাকার পর কোনো ঘোষণা ছাড়াই বৈঠকের পরিসমাপ্তি ঘটে।

উত্তর কোরিয়া এবং রাশিয়ার প্রতিনিধিরা ইতোমধ্যেই বিমানবন্দরে রওনা হয়েছেন বলে জানায় সংশ্লিষ্ট কূটনীতিবিদরা। আলোচনার ব্যর্থ পরিসমাপ্তিকে কূটনীতিবিদরা ছিলেন হতাশ।

বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ও সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার হিল অর্থ হস্তান্তরে দেরি হওয়ায় বিষয়টি নিয়ে আমাদের ভাবতে হবে।

জাপানের মন্ত্রিপরিষদ সচিব ইয়াশুহিসা শিওযাকি আলোচনা ভেস্তে যাওয়ার জন্য উত্তর কোরিয়াকেই দায়ী করেন। বৃহস্পতিবার টোকিওতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সবাই সেখানে উপস্থিত থাকার পরও এমন একটা ছেঁদো যুক্তি দিয়ে দুই দিন আলোচনায় অংশ না নেওয়া দুঃখজনক।”

যুক্তরাষ্ট্র গত সোমবার জানিয়েছিলো, ম্যাকাওয়ের ‘ব্যাঙ্কো ডেল্টা এশিয়া’ ব্যাংকে গচ্ছিত উত্তর কোরিয়ার ‘অবৈধ’ অর্থ চীনের একটি ব্যাংকের মাধ্যমে উত্তর কোরিয়াকে পাঠানো হবে।

তবে রুশ প্রতিনিধি আলেকক্সান্ডার লুশোকভ বলেন, “ ব্যাংক অফ চায়না এই অর্থ স্থানান্তরে অসম্মতি জানিয়েছে।”

কূটনৈতিক সূত্র জানিয়েছে, উত্তর কোরিয়ার ‘অবৈধ’ অর্থের সঙ্গে চীন সংশ্লিষ্টতা রাখতে চায় না।