পরমাণু বোমা বহনে সক্ষম হাতফ- ৭ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান
পরমাণু বোমা বহনে সক্ষম একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার হাতফ - ৭ বাবুর নামে ওই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয় বলে সে দেশের সেনাবাহিনী জানিয়েছে।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, রাডারকে ফাঁিক দিয়ে হাতফ- ৭ বাবুর ক্ষেপণাস্ত্রটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এর পাল্লা ৭০০ কিলোমিটার বা ৪৩৫ মাইল।
পাকিস্তান এ ধরনের প্রথম ক্ষেপণাস্ত্র হাফত- ১ এর পরীক্ষা চালায় ২০০৫ সালে। ওই ক্ষেপণাস্ত্রের পাল্লা ছিল ৫০০ কিলোমিটার।
প্রতিবেশী রাষ্ট্র ভারতেরও সাবমেরিন থেকে আঘাত হানতে সক্ষম এ ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে।
এদিকে, ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর জন্য বিজ্ঞানী এবং প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ ও প্রধানমন্ত্রী শওকত আজিজ।
