'ডায়নাকে হত্যা করা হয়েছে এমন দাবির শক্ত ভিত্তি নেই'
যুবরাজ্ঞী ডায়ানা ও তার প্রেমিক দোদি আল ফায়েদ ‘সুপরিকল্পিত হত্যাকাণ্ডের’ শিকার- এমন দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওই ঘটনার তদন্তকারী বিচারক এলিজাবেথ বাটলার ¯¬স। সোমবার আদালতে প্রাথমিক শুনানিতে একথা জানান তিনি।
এলিজাবেথ বাটলার ¯¬স বলেন, “ফায়েদ পরিবারের কাছ থেকে এ সংক্রান্ত কোনো প্রমাণ পেলে তা আমার কাজের জন্য খুব সহায়ক হত।”
তিনি বলেন, “ডায়ানা - দোদিকে হত্যা করা হয়েছে- এই দাবি অনেকে জোরেশোরে তুললেও এখন পর্যন্ত তারা কোনো প্রমাণ আমাদের সামনে তুলে ধরতে পারেননি। আর উপযুক্ত প্রমাণাদি ছাড়া বিষয়টি বিচারকের সামনে উত্থাপন করা সম্ভব নয়।”
তবে হলভর্তি বিভিন্ন দেশের সাংবাদিকদের সামনে বাটলার ¯¬স স্বীকার করেন, ডায়ানা কোনো কারণে সন্ত্রস্ত ছিলেন।
এদিকে দোদির বাবা আল ফায়েদের আইনজীবী মাইকেল ম্যানসফিল্ড দাবি করেছেন, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন ডায়ানা। মৃত্যুর আগে বিভিন্নজনের কাছে এটা প্রকাশও করেন তিনি। ১৮ জন সাক্ষীর সাক্ষ্য এটা প্রমাণ করে বলে জানান ম্যানসফিল্ড।
ডায়নার মৃত্যুর ঘটনা তদন্তে তার সাবেক স্বামী ব্রিটিশ যুবরাজ চার্লস ও রানি এলিজাবেথের স্বামী ডিউক অফ এডিনবরার সাক্ষ্য গ্রহণের আহ্বানও জানান তিনি।
দশ বছর আগে প্রিন্সেস ডায়ানা ও দোদি আল ফায়েদসহ তাদের গাড়িচালক হেনরি পল প্যারিসের একটি পাতাল সুড়ঙ্গেপথে দুর্ঘটনায় নিহত হন। রিজ হোটেল থেকে বের হওয়ার পর পাপারাজ্জিদের এড়িয়ে দ্রুত যাওয়ার সময় সুড়ঙ্গের পিলারে ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় তাদের মার্সিডিজ লিমুজিন।
এ দুর্ঘটনার তদন্ত শেষে জানানো হয়, ডায়ানাকে বহনকারী গাড়ীর চালক মাতার ছিলেন এবং দ্রুত গাড়ি চালানোর ফলে এ দুর্ঘটনা ঘটেছে। তবে ব্রিটেন ও ফ্রান্স পুলিশের ওই তদন্ত প্রতিবেদন মেনে নিতে পারেননি দোদির বাবা মোহাম্মদ আল ফায়েদ।
মোহাম্মদ ফায়েদ দাবি করে আসছেন, পরিকল্পিতভাবে ডায়ানা ও দোদিকে হত্যা করা হয়েছে। এর জন্য পুনঃতদন্তের আবেদনও জানান তিনি। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার তার পক্ষে রায় দেয় ব্রিটিশ উচ্চ আদালত।
আদালনের বিচারক জ্যানেথ স্মিথ বলেন, “যেহেতু মোহাম্মদ ফায়েদ ডিউক অফ এডিনবরা ও গোয়েন্দা সংস্থাগুলোকে মৃত্যুর জন্য অভিযুক্ত করেছেন তাই এটি পুনঃতদন্ত করতে হবে।”
এলিজাবেথ বাটলার ¯¬স জানান, যদি মামলার পুনঃশুনানি যদি পরিকল্পনামাফিক মে মাসে তিনি শুরু করতে না পারেন, তবে অক্টোবরে তা শুরু হবে।
প্রসঙ্গত, যেকোনো অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় একটি পূর্ণাঙ্গ শুনানির মাধ্যমে মৃত্যুর কারণ নির্ধারণ করার বিধান ব্রিটিশ আইনে রয়েছে।
