২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে বোমা বিস্ফোরণে ৯ মার্কিন সেনা নিহত

ইরাকে সোমবার এক বোমা বিস্ফোরণে ছয় মার্কিন সেনা নিহত হয়েছে। অপর এক ঘটনায় নিহত হয়েছে আরও তিন মার্কিন সেনা। মঙ্গলবার মার্কিন বাহিনীর এক বিবৃতিতে একথা জানানো হয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2007, 03:12 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

সোমবার সুন্নি অধ্যুষিত সালাহদিন প্রদেশে একটি সাঁজোয়া যানের কাছে বোমা বিস্ফোরিত হলে ছয় মার্কিন সেনা নিহত ও তিনজন আহত হয়।

দিয়ালা প্রদেশে একই ধরনের ঘটনায় নিহত হয় আরও তিন সেনা।

২০০৩ সালের মার্চে ইরাক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত সেখানে তিন হাজার ১৭০ জনের বেশি মার্কিন সেনা নিহত হয়েছে।