২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএইএকে সহযোগিতার জন্য ইরানের প্রতি চীনের আহ্বান

পরমাণু স্থাপনা পরিদর্শনে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থাকে (আইএইএ) সহযোগিতার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে চীন। মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী লি ঝাওজিয়াং এ আহ্বান জানান।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2007, 02:29 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

বেইজিংয়ে সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “পরমাণু ইস্যুতে আইএইকে আরও সহযোগিতার জন্য ইরানের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা।”

তিনি আরও বলেন, “আমরা আশাবাদী আলাপ আলোচনার মধ্য দিয়েই ইরানের পরমাণু সঙ্কটের সমাধান হবে। দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নয়। তা করা হলে আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে।”

আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য বিশ্বশক্তিগুলো ইরানের ওপর দ্বিতীয় দফা নিরেষধাজ্ঞার কথা সক্রিয় ভাবে ভাবছে। এর খসড়া তৈরির জন্য নিউ ইয়র্কে আলোচনাও চলছে।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা রাষ্ট্রগুলোর এ তৎপরতায় সমর্থনের জন্য চীনের ওপর বেশ চাপ রয়েছে।