ইরানের পরমাণু গবেষণায় সাহায্য কমাতে সম্মত হয়েছে আইএইএ
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কার্যনির্বাহী পরিষদ ইরানের পরমাণু গবেষণায় সাহায্য কমিয়ে দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে- পশ্চিমা বিশ্বের এমন আশঙ্কার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিচ্ছে আইএইএ।
ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প বন্ধ না করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দেশটির ওপর নিষেধাজ্ঞা জারি করার পর এবার পরমাণু গবেষণা কার্যক্রমে সহায়তা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত হলো। জাতিসংঘ গত ডিসেম্বরে পরমাণু অস্ত্র তৈরিতে সহায়তা করতে পারে এমন যেকোনো কারিগরী সহয়তা ইরানকে প্রদানের বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা জারি করে। আইএইএ জাতিসংঘের এই নির্দেশনা মোতাবেক এ সিদ্ধান্ত নেয়।
সোমবার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএর কার্যনির্বাহী পরিষদের বৈঠক শুরুর আগেই এ সিদ্ধান্ত হয়। কোনোরকম বিতর্ক কিংবা সংশোধন ছাড়াই গৃহীত ওই সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হবে সে ব্যাপারে এবং ইরানের ২২টি প্রকল্পে সহায়তা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত হতে পারে বলে আশা করা হচ্ছে। বর্তমানে তারা দেশটির পরমাণু গবেষণারক ৫৫টি প্রকল্পে প্রযুক্তিগত সাহায্য দিচ্ছে। তবে এ সপ্তাহেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।
পরমাণু অস্ত্র তৈরির এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখান করে ইরান জানিয়েছে, তারা শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্যই পরমাণু শক্তির ব্যবহার করতে চায়। তবে ২০০৪ থেকে পরমাণু কার্যক্রম শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হবে- এ বিষয়ে আইএইএর তদন্তের সব প্রচেষ্টা পাশ কাটিয়ে যাচ্ছে ইরান, অভিযোগ করেছেন জাতিসংঘের এক ঊর্ধতন কর্মকর্তা ।
জাতিসংঘ ২১ ফেব্র“য়ারির মধ্যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প বন্ধের নির্দেশ দিলেও ইরান সে দাবি মেনে না নিয়ে এ কর্মসূচি অব্যহত রেখেছে। ইরান বলছে, এ দাবি বেআইনি। এ নিষেধাজ্ঞা আরও বাড়িয়ে দেওয়ার ব্যাপারে বিশ্বের ছয় পরাশক্তি নিজেদের ভেতরে আলোচনা করছে। জাতিসংঘের কর্মকর্তারা আশা করছেন, দ্রুত এই ছয় পরাশক্তির মধ্যকার মতপার্থক্য দূর হবে।
কার্যনির্বাহী পরিষদ আশা করছে করছে এলবারাদি ইরানের পরমাণু কার্যক্রমের হালনাগাদ প্রকাশ করবেন এবং উত্তর কোরিয়ার সঙ্গে সম্পাদিত চুক্তি বাস্তবায়নের একটা ছক দেবেন।
ফেব্র“য়ারির ২২ তারিখে দেওয়া এক প্রতিবেদনে আইএইএ জানায়, ইরান ১৬৪টি সেন্ট্রিফিউজ সম্বলিত দুটি ক্যাসকেড বসিয়েছে তাদের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্টে। এছাড়া, অপর দুটির সমৃদ্ধকরণ শেষের পথে।
এ ঘটনায় পশ্চিমা বিশ্ব নিশ্চিত হয় যে গবেষণাধর্মী পরমাণু জ্বালানি তৈরি কার্যক্রম থেকে প্রায় ৩০০০ সেন্ট্রিফিউজ মে মাসের মধ্যেই স্থাপন করে বাণিজ্যিকভাবে পরমাণু জ্বালানি উৎপাদনের চেষ্টা করছে ইরান।
ফেব্র“য়ারির শেষদিকে শুরু হবে জানালেও ইরান এখনও ক্যাসকেডে ইউরেনিয়াম গ্যাস প্রবিষ্টকরণ প্রকল্প শুরু করেনি তার নাতানজ প্ল্যান্টে, রাষ্ট্রদূতরা জানিয়েছেন। তবে ইরান আইএইএকে নাতানজের ক্যাসকেড হলে ‘রিমোট মনিটরিং ক্যামেরা’ বসাতে দিচ্ছে না বলে তারা অভিযোগ করেন।
আইএইএর ৩৫ জাতি কার্যনির্বাহী পরিষদের সদ্যস্যরা বৈঠকে উত্তর কোরিয়ার পরমাণু কার্যক্রম বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানাবেন বলে রাষ্ট্রদূতরা জানিয়েছেন।
বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক সহজ হয় গত মাসে যখন তারা পাঁচ জাতির সঙ্গে সম্পাদিত এক চুক্তিতে পরমাণু অস্ত্র কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত মেনে নেয় এবং চার বছর আগে বহি®কৃত আইএইএ পর্যবেক্ষক দলকে তাদের পরমাণু প্রকল্প পরিদর্শনের অনুমতি দেয়।
আইএইএ প্রধান মোহাম্মদ এলবারাদি ১৩ মার্চ পিয়ংইয়ং যাবেন বলে কথা রয়েছে। প্লুটোরিয়াম উৎপাদন বন্ধ, জাতিসংঘ পর্যবেক্ষক দলকে এপ্রিলের মাঝামাঝি সেদেশে পাঠানোসহ পরমাণু কার্যক্রম বন্ধের যে চুক্তি করেছিল উত্তর কোরিয়া সে চুক্তির সব শর্ত যেন মেনে চলে সমাজতান্ত্রিক এ দেশটি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন তিনি।
