২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতের মন্ত্রিসভা সদস্যদের একযোগে পদত্যাগ

কুয়েতের মন্ত্রিসভার সদস্যরা রোববার একযোগে পদত্যাগ করেছেন। দেশটির শাসক পরিবারের সদস্য স্বাস্থ্যমন্ত্রী শেখ আহমাদ আল--আবদুল্লাহ আল--সাবাহ এর বিরুদ্ধে সোমবার পার্লামেন্টের অনাস্থা ভোট এড়াতে মন্ত্রিসভার সদস্যরা এ পদত্যাগের সিদ্ধান্ত নেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2007, 06:52 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

কুয়েতি পার্লামেন্টের এমপি দে’ইজ আল--শামারি একথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী শেখ আহমাদের বিরুদ্ধে প্রশাসনিক ও অর্থনৈতিক অনিয়মের অভিযোগে পার্লামেন্টের ১০ জন  সদস্য গত মাসে ওই অনাস্থা প্রস্তাব আনেন। পার্লামেন্টের অনাস্থা ভোটে হেরে গেলে শেখ আহমাদকে পদত্যাগ করতে হতো। কিন্তু এখন মন্ত্রিসভার পদত্যাগের কারণে সংবিধান অনুসারে পার্লামেন্ট অধিবেশন বাতিল হয়ে গেল।

এর আগে গত বছরের এমন এক ঘটনায় তথ্যমন্ত্রীর পদত্যাগের পর স্বাস্থ্যমন্ত্রী শেখ আহমাদ ভারপ্রাপ্ত তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন শুরু করেন। গত মাসে পার্লামেন্টের এক ভাষণে তিনি স্বীকার করেছিলেন যে, তার মন্ত্রণালয়ে কিছু ভুলত্র“টি হয়েছে।

কিন্তু ওই ঘটনায় শেখ আহমাদ পদত্যাগে অস্বীকৃতি জানালে পার্লামেন্ট ও মন্ত্রিসভার মধ্যে অচলাবস্থার সৃষ্টি হয়। এক্ষেত্রে অনাস্থা ভোট এড়াতে বিকল্প হিসেবে পার্লামেন্ট ভেঙ্গে দিতে পারতেন দেশটির সর্বময় ক্ষমতার অধিকারী আমির।

কুয়েতের আমির এখন একজন নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে তাকে সরকার গঠন করতে বলতে পারেন কিংবা বর্তমান প্রধানমন্ত্রী শেখ নাসের আল মোহাম্মদ আল সাবাহ কে একটি নতুন মন্ত্রিসভা গঠনের আহ্বান জানতে পারেন।