২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোপেনহেগেনে যুবকেন্দ্র নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ৩০০

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে একটি ‘যুবকেন্দ্র’ থেকে বাম ঘেঁষা তরুণ - তরুণীদের উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সমর্থক--জনতার সংঘর্ষ তৃতীয় দিনে গড়িয়েছে। এ ঘটনায় শনিবার সকালে ব্যাপক সংঘর্ষের পর প্রায় ১০০ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে পুলিশের হাতে আটকের সংখ্যা প্রায় ৩০০ তে দাড়ালো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2007, 03:53 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

বিক্ষোভকারীরা শুক্রবার সারারাত অবস্থান কর্মসূচি চালিয়ে গেলে শনিবার সকালে পুলিশের সঙ্গে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। যুবকেন্দ্রের সমর্থক ও বিক্ষুব্ধ তরুণ - তরুণীরা পুলিশের দিকে ককটেল ছুঁড়ে মারে এবং বহু যানবাহনে আগুন ধরিয়ে দেয়। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ছোঁড়ে পুলিশ। ঘটনাস্থল এবং আশপাশ থেকে প্রায় ১০০ মানুষকে আটক করে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার ওই যুবকেন্দ্র আংডমশুসেট থেকে তরুণ - তরুণীদের উচ্ছেদ করতে গেলে এ সংঘাতের শুরু হয়। দীর্ঘদিন ধরে ওই কেন্দ্রটিতে তরুণদের নানা সাংস্কৃতিক কর্মকাণ্ড চললেও ২০০০ সালে একটি ধর্মীয় গ্র“পের কাছে এ স্থানটি বিক্রি করে দেয় সরকার।

কিন্তু এ ঘটনার প্রতিবাদ জানিয়ে কেন্দ্রটিতে নিজেদের অবস্থান বজায় রাখে তরুণরা। তাদের বলপ্রয়োগে উচ্ছেদ করতে গেলে বৃহস্পতিবারের অনাকাঙ্খিত ঘটনা ঘটে। সেদিন প্রায় ২০০ ব্যক্তিকে আটক করে পুলিশ।

বিক্ষোভকারীরা জানিয়েছে, তাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে এবং রাস্তায় গাড়ি চলাচল বিঘœ ঘটানোর মতো আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবে তারা।

যুবকেন্দ্রের পক্ষে এক মুখপাত্র জেন জানান, “অল্প সময়ের জন্য গাড়ি চলাচল থামিয়ে দেওয়া কিংবা বাধাগ্রস্ত করার মতো কর্মসূচি গ্রহণ করতে পারি আমরা। এ ধরুন, রাস্তায় ডিনার পার্টি আয়োজন করতে পারে তরুণ তরুণীরা।”

জেন আরও বলেন, “এ আন্দোলন দীর্ঘ সময় ধরে চলতে থাকবে। যতোদিন পর্যন্ত কোপেনহেগেনে একটি যুবকেন্দ্র প্রতিষ্ঠা করা না হচ্ছে ততোদিন আন্দোলন চালিয়ে যাবো আমরা।”