স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান
পাকিস্তান আবারও পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে । ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা চালানো হয় শনিবার। দেশটির সামরিক কর্মকর্তারা একথা জানান।
‘হাতফ - ২ আবদালি’ নামের এ ক্ষেপণাস্ত্রটি ২০০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম বলে এক বিবৃতিতে জানিয়েছে সেনাবাহিনী । এর আগে ২০০৬ সালের ফেব্র“য়ারি মাসে এ ক্ষেপণাস্ত্রের আরেকটি পরীক্ষা চালিয়েছিল দেশটি।
গত সপ্তাহে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হাতফ - ৬ এর পরীক্ষা চালায় পাকিস্তান। ক্ষেপণাস্ত্রটি ২,০০০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম। হাতফ সিরিজের ক্ষেপণাস্ত্রের নাম রাখা হয়েছে ইসলামের ঐতিহাসিক কাহিনীতে উল্লিখিত একটি তরবারির নামানুসারে।
প্রসঙ্গত, ভারত ১৯৯৮ সালে পরমাণু পরীক্ষা চালানোর পর পাকিস্তান একই ধরনের একটি পরীক্ষা চালায়। পাকিস্তান ও ভারত নিয়মিতভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে এবং পরীক্ষা চালানোর আগে একে অন্যকে সতর্ক করার ব্যাপারেও সম্মত হয়েছে দেশ দুটি।
ফেব্র“য়ারি মাসে নয়াদিল্লিতে দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীরা একত্রিত হয়ে পরমাণু অস্ত্র পরীক্ষার ঝুঁকি কমাতে একটি চুক্তি স্বাক্ষর করেছেন।
