২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুলতানে বিচারককে লক্ষ করে বোমা হামলা, ৩ পুলিশ নিহত

পাকিস্তানের মুলতানে বোমা হামলায় তিন পুলিশ নিহত হয়েছেন। আহত হয়েছেন এক বিচারকসহ নয় জন। শুক্রবার শহরের একটি ফ্লাইওভারের পাশে বিচারকের গাড়ি লক্ষ করে ওই হামলা হয়। (আরও তথ্যসহ- ১)

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2007, 02:48 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

পুলিশের এআইজি মির্জা মোহাম্মদ আলী জানান, বিচারক মোহাম্মদ বশির ভাট্টির গাড়ি লক্ষ করেই ওই হামলা চালানো হয়। তার গাড়ির পাশে একটি সাইকেলে পেতে রাখা হয় বোমাটি। ”

বশির ভাট্টি সন্ত্রাস দমন বিশেষ আদালতের বিচারক।

বিস্ফোরণে আহতদের মধ্যে ছয়জনই পুলিশ সদস্য বলে জানান মোহাম্মদ আলী। বাকিরা পথচারী। তার ধারণা, এ হামলার পেছনে মুসলিম জঙ্গিরা জড়িত।

গত ১৮ ফেব্র“য়ারি কোয়েটায় একটি আদালতে বোমা হামলায় বিচারক ও আইনজীবীসহ ১৬ জন নিহত হন।