২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অবৈধ অর্থ আয়ের অভিযোগ তদন্তের নির্দেশ

ভারতে এক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অবৈধ অর্থ আয়ের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার আদালত এ নির্দেশ দেয়। অভিযুক্ত ওই ব্যক্তি হলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব। তার বিরুদ্ধে ১০০ কোটি রুপি অবৈধভাবে আয়ের অভিযোগ ওঠার পর তা তদন্তের নির্দেশ দেয় ভারতের সর্বোচ্চ কোর্ট।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2007, 02:25 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

দুই জন বিচারকের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ বলেছে, “মুখ্যমন্ত্রী অবৈধভাবে ১০০ কোটি রুপি আয় করেছেন কি করেননি, সে ব্যাপারে তাকেই নিজের নির্দোষিতা প্রমাণ করতে হবে।”

আদালত আরও জানায়, মুখ্যমন্ত্রীর বিষয়গুলো নিয়ে কোনো অস্বচ্ছতা থাকা উচিত নয়।

তবে আদালতের নির্দেশনা নিয়ে মুলায়ম সিং যাদবের মন্তব্য তাৎক্ষণিভাবে পাওয়া যায়নি।

২০০৩ সালের নির্বাচনে উত্তর প্রদেশে ক্ষমতায় আসে মুলায়ম সিংয়ের সমাজবাদী দল। ওই রাজ্যে পরবর্তী বিধানসভা নির্বাচন চলতি বছরের এপ্রিল ও মে মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে।