যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থীর বিরুদ্ধে সন্ত্রাসী হামলার মিথ্যা হুমকি দেওয়ার অভিযোগ
যুক্তরাষ্ট্রে এক ভারতীয় শিক্ষার্থীর বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর মিথ্যা হুমকি দেওয়ার অভিযোগ এনেছে পুলিশ। ক্যানসাস সিটির ফেলপস কাউন্টি প্রসিকিউটিং অ্যাটর্নির কার্যালয় থেকে বুধবার একথা জানানো হয়।
ক্যানসাস সিটির প্রযুক্তি ও প্রকৌশল বিষয়ক মিসৌরি - রোলা বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সুজিতকুমার ভেনকাটরামোল্লার (২৩) বিরুদ্ধে বোমা ও বিষাক্ত পদার্থ অ্যানথ্রাক্স রাখাসহ আরও কিছু মিথ্যা হুমকি দেওয়া, গ্রেপ্তারে বাধা দান এবং অন্যের ওপর আক্রমণের অভিযোগ আনা হয়।
মঙ্গলবার মিসৌরি - রোলা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে পুলিশ ক্যাম্পাসে আসে। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে তারা খুঁেজ পায় ভেনকাটরামোল্লাকে। তার হাতে ছিল একটি থলে। পুলিশের ভাষ্য মতে, ওই থলেতে বোমা ও অ্যানথ্রাক্স আছে- এমন দাবি করছিল সে।
কিছুক্ষণ বাকবিতণ্ডার পর পুলিশের হাতে ধরা দেয় সে। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে বোমার খোঁজে ব্যাপক তল্লাশী চালায় পুলিশ। এ সময় এক ধরনের সাদা পাউডার খুঁেজ পায় তারা। পরে অবশ্য দ্রব্যটি যে ‘চিনি’ সে বিষয়ে নিৎঃসন্দেহ হয় সবাই।
