২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বসনিয়ায় শান্তি প্রতিষ্ঠার দায়িত্বপ্রাপ্তর মেয়াদ বাড়ল আরও এক বছর

বসনিয়ায় শান্তি প্রতিষ্ঠায় মুল ভূমিকা পালনকারী ক্রিশ্চিয়ান সোয়ার্জ স্কিলিংয়ের দায়িত্ব পালনের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। মঙ্গলবার তিনি নিজেই জানিয়েছেন এ তথ্য। রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে উদ্বেগ থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2007, 05:37 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

ব্রাসেলসে সংবাদ সম্মেলনে সোয়ার্জ জানান, মেয়াদ বৃদ্ধির বিষয়টি ‘পিস ইমপ্লিমেন্টেশন কাউন্সিল (পিআইসি)’ অনুমোদন করেছে। তবে রাশিয়া এর বিরোধিতা করেছিল।

বসনিয়ায় যুদ্ধ অবসানে ডেটন শান্তি চুক্তির আলোকে গঠন করা হয় পিআইসি। বলকান অঞ্চলের রাষ্ট্রগুলো ছাড়াও এর সদস্য হিসেবে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), মধ্য ইউরোপীয় দেশগুলো এবং যুক্তরাষ্ট্র ও কানাডা।

চলতি বছরের জুন মাসে শোয়ার্জের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তা বাড়ানোর ফলে ২০০৮ সালের জুন পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।

এদিকে ইইউ জানিয়েছে, এ বছরের জুন মাসের মধ্যে তারা বসনিয়ায় মোতায়েন সেনা সংখ্যা ৩৫০০ কমাবে। বর্তমানে সেখানে ছয় হাজার সেনা মোতায়েন রয়েছে।