২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে মন্ত্রণালয়ে বিস্ফোরণে নিহত ৬, ভাইস প্রেসিডেন্ট সামান্য আহত

ইরাকি ভাইস প্রেসিডেন্ট আদেল আব্দুল মাহদির উপস্থিতিতে বাগদাদের গণপূর্ত মন্ত্রণালয়ে সোমবার এক বোমা বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ভাইস প্রেসিডেন্টসহ ৩১ জন। তবে তার আঘাত গুরুতর নয় বলে এক ঊর্ধ্বতন রাজনৈতিক সূত্র ও পুলিশ সূত্রে জানা গেছে। (আরও তথ্যসহ)

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2007, 05:44 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

মন্ত্রণালয়ের একটি সম্মেলনকক্ষে অনুষ্ঠান চলার সময় বোমাটি বিস্ফোরিত হয়। হলের ভেতরে সে সময় শিয়া নেতা ইরাকের ভাইস প্রেসিডেন্ট আদেল আব্দুল মাহদি ছিলেন। তবে তাকে হত্যার উদ্দেশ্যে বিস্ফোরণটি ঘটানো হয়েছে কিনা তা স্পষ্ট নয়। শরীরের সঙ্গে বোমা বহনকারী আত্মঘাতী হামলাকারী এই হামলা চালিয়েছে কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি।

সামান্য আহত ভাইস প্রেসিডেন্টকে ‘রুটিন চেক’র জন্য হাসপাতালে নেওয়া হয় বলে সরকারি সূত্রে জানা গেছে।

সূত্র বলেন, “আমরা জানি তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তা ‘রুটিন চেক’র জন্য।”

এর আগে ভাইস প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছিলেন, মাহদি অক্ষত আছেন এবং তিনি গ্রিন জোনে তার কার্যালয়ে কাজে ফিরে গেছেন। গণপূর্ত মন্ত্রণালয়টি গ্রিন জোনের বাইরে অবস্থিত।

ঘটনার প্রত্যক্ষদর্শী ওই মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, তিনি চারজনের লাশ পড়ে থাকতে দেখেছেন।