মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার এটাই শেষ সুযোগ: বাদশাহ আব্দুল্লাহ
ইসরায়েল - ফিলিস্তিন সংঘাত বন্ধের লক্ষ্যে অনুমিত সময়সীমা শেষ হয়ে আসছে এবং এটাই দুই পক্ষের মধ্যে ‘শান্তি প্রতিষ্ঠার শেষ সুযোগ’ বলে মন্তব্য করেছেন জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ।
শনিবার ইসরায়েলি চ্যানেল টু টেলিভিশনে প্রচারিতব্য এক সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন। ওই সাক্ষাতকারের চুম্বক অংশ শুক্রবার প্রচার করে চ্যানেলটি।
সাক্ষাতকারে আব্দুল্লাহ বলেন, “আমরা এক যুগসন্ধিক্ষণে অবস্থান করছি... আমার মনে হয় সত্যিকার অর্থে ইসরায়েল - ফিলিস্তিন শান্তি প্রতিষ্ঠার এটাই সর্বশেষ সুযোগ।”
“আমরা যেসব সুযোগ পেয়েছি তা ধীরে ধীরে কমে আসছে... আমার মনে হয় পরিস্থিতি যেভাবে বদলে যাচ্ছে তাতে আমাদের হাতে সময় এত কম থাকবে যে ‘দুই দেশ’ প্রতিষ্ঠার পর্যাপ্ত সময় হয়ত নাও পাওয়া যেতে পারে।”
