২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে সেনা বাড়াচ্ছে যুক্তরাজ্য

আফগানিস্তানে আরও এক হাজারের বেশি সেনা মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাজ্য।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2007, 01:58 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

আগামী মাসগুলোতে তালেবান যোদ্ধাদের সম্ভাব্য হামলা মোকাবেলা করতেই সেনা বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে বলে শুক্রবার গার্ডিয়ানে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়।

ইরাক থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার কয়েকদিনের মাথায় আফগানিস্তানে সেনা বাড়ানোর ঘোষণা দিতে চলেছে যুক্তরাজ্য। 

গার্ডিয়ান জানায়, বৃহস্পতিবার মন্ত্রিপরিষদে আফগানিস্তানে সেনা এবং যন্ত্রপাতির পরিমাণ বাড়ানো সংক্রান্ত একটি প্রস্তাব তোলা হয়। সোমবার প্রতিরক্ষামন্ত্রী ডেস ব্রাউনে এ ব্যাপারে ঘোষণা দিতে পারেন।

এ বিষয়ে জানতে জাওয়া হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে তিনি বলেন, “আফগানিস্তানে সেনা বাড়ানো বা কমানো হলে তা স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ করেই পার্লামেন্টে জানানো হবে।”

আফগানিস্তানে এখন ৫ হাজার ব্রিটিশ সেনা রয়েছে।