২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে ২ মার্কিন সেনাসহ ৪০ জন নিহত

ইরাকে সোমবার দুই মার্কিন সেনাসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2007, 01:58 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

উত্তর বাগদাদের তারমিয়ার পুলিশ স্টেশনে মার্কিন সেনারা ঢোকার সময় এক আত্মঘাতী হামলাকারী একটি ফুয়েল ট্যাঙ্কারের চাকার সঙ্গে নিজেকে বেঁধে বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই দুই মার্কিন সেনা নিহত ও অপর ১৭ জন আহত হয়।

বিস্ফোরণে স্টেশনটি গুঁিড়য়ে যায়। পুলিশ স্টেশনটিকে মার্কিন সেনারা চেক পোস্ট হিসেবে ব্যবহার করতো।

আল-কায়েদা ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে। তবে মার্কিন সেনাবাহিনীর মেজর স্টিভেন ল্যাম্ব এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকার করেন।

এদিকে, বাগদাদে পৃথক বিস্ফোরণে নিহত হন ১০ ইরাকি। ফালুজায় ১৩ জনকে হত্যা করে বন্দুকধারীরা। নিহতদের সবাই একই পরিবারের সদস্য। ধারণা করা হচ্ছে, আল কায়েদা জঙ্গিরা তাদের হত্যা করেছে। এছাড়া রামাদিতে দুইটি আত্মঘাতী হামলায় মারা গেছে ১১ জন।