২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্যে ‘দুই - দেশ’ গঠনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে সব পক্ষ: রাইস

জেরুজালেমে ত্রিপক্ষীয় বৈঠকে সব পক্ষ মধ্যপ্রাচ্যে আলাদা ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্র গঠনে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2007, 05:44 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

সোমবার রাইস, ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলি প্রধানমন্ত্রী ওলমার্টের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হয় দুই ঘণ্টারও বেশি সময় ধরে। তবে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া আবারও শুরুর ব্যাপারে আলোচনায় তেমন অগ্রগতি হয়নি।

বৈঠক শেষে রাইস বলেন, “মধ্যপ্রাচ্যে আলাদা ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্র গঠন প্রশ্নে আমরা তিনজনই আমাদের প্রতিশ্র“তি পুনর্ব্যক্ত করেছি। আমরা একমত হয়েছি যে সংিসতা ও সন্ত্রাসবাদের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হতে পারে না।”

“দুই নেতা (আব্বাস ও ওলমার্ট) এর আগে গৃহীত মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া সংক্রান্ত চুক্তিটি বাস্তবায়নের ব্যাপারে আবারও তাদের প্রতিশ্র“তির কথা জানিয়েছেন।

দুই নেতা আবারও বৈঠকে বসবেন বলে জানান রাইস। এ বৈঠক কবে হবে রাইস তা না জানালেও শিগগিরই তিনি আবারও মধ্যপ্রাচ্যে আসবেন বলে জানান।