২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্টে বিস্ফোরণ সন্ত্রাসী হামলা নয়: পুলিশ

রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে মার্কিন মালিকানাধীন ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্টে বোমা বিস্ফোরণের ঘটনার তদন্ত করছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2007, 04:37 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

বিস্ফোরণের জন্য ব্যবহৃত পদার্থ পুলিশ এখনও সনাক্ত করতে পারেনি। তবে তারা একে ‘সন্ত্রাসী হামলা’ বলতে নারাজ বলে রাশিয়ান সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স সোমবার জানায়।

রোববার রাতে শহরের কেন্দ্রস্থলে নেভ্রাস্কি প্রসপেক্টে অবস্থিত ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্টে ওই হামলায় ছয়জন আহত হন।

পুলিশের এক মুখপাত্র বলেন, এ হামলা যে একটি সন্ত্রাসী তৎপরতা সে সিদ্ধান্তে পৌঁছানোর মতো তথ্যপ্রমাণ তারা এখনও পাননি। তাদের ধারণা, কিছু ব্যক্তি স্রেফ শক্তি প্রদর্শনের উদ্দেশ্যেও কাজটি করে থাকতে পারে।

তিনি বলেন, “এই মুহূর্তে আমরা একে ব্যক্তি বিশেষের শক্তি প্রদর্শনের অংশ হিসেবে দেখছি।”

বিস্ফোরকের খোঁজে পিটার্সবুর্গে ম্যাকডোনাল্ডসের অন্য রেস্টুরেন্টগুলোতে তল্লাশি চালানো হচ্ছে।