থাইল্যান্ডে সিরিজ বোমা হামলা, নিহত ৩
থাইল্যান্ডো দক্ষিণাঞ্চলের চার প্রদেশের মোট ২৩টি স্থানে রোববার সন্ধ্যায় সিরিজ বোমা হামলায় তিনজন নিহত ও ৪৬ জন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নারাথিওয়াত, ইয়ালা, শঙ্খলা ও পত্তনি প্রদেশে একই সময় বোমাগুলোর বিস্ফোরণ ঘটে। হামলার লক্ষ্যস্থল ছিল হোটেন, পানশালা, স্কুল, পেট্রোল পাম্প ও বিদ্যুৎ কেন্দ্র।
পুলিশ রেডিওতে বলা হয়, নারাথিওয়াতের সাংগাই শহরে পাঁচটি পানশালা ও তিনটি স্কুলে এক যোগে বোমার বিস্ফোরণ ঘটে। এতে একজন নিহত ও ২২ জন আহত হন।
পত্তনি প্রদেশের রাজধানীর বিদ্যুৎ কেন্দ্রে হামলা হয়। এর ফলে পুরো শহর অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে।
ইয়ালা প্রদেশের রাজধানীতে বিস্ফোরণে দুজন নিহত ও ২৪ জন আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এর আগে ইংরেজি নববর্ষ শুরুর ঠিক আগ মুহূর্তে ব্যাংককে সিরিজ বোমা হামলায় তিনজন নিহত হয়েছিলেন।
