আফগানিস্তানে যৌথবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮
মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনীর একটি হেলিকপ্টার রোববার আফগানিস্তানের বিধ্বস্ত হয়ে আট সেনা নিহত হয়েছে। ওই ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছে বলে যৌথবাহিনীর এক বিবৃতিতে বলা হয়। (আরও তথ্যসহ)
পাকিস্তান সীমান্তবর্তী একটি তালেবান গ্র“প হেলিকপ্টারটি ভূপাতিত করার দাবি জানালেও যৌথবাহিনীর দাবি ইঞ্জিন বিকল হয়ে এটি বিধ্বস্ত হয়।
জাবুল প্রদেশের শাহ জয় শহরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে অধিবাসীরা জানিয়েছে। এদিকে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলের তালেবান বিদ্রোহীরা বলেছে একটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তারাই হেলিকপ্টারটি ধ্বংস করেছে।
প্রসঙ্গত ২০০১ সালে তালেবানদের উচ্ছেদ করার পর থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক বাহিনী বেশ কয়েকটি হেলিকপ্টার হারিয়েছে।
