কিরকুকে গাড়িবোমায় ১০ জন নিহত
ইরাকের কিরকুকে শনিবার পরপর দুটি গাড়িবোমা হামলায় ১০ জন নিহত হয়েছেন। আহত হন কমপক্ষে ৬০ জন।
পুলিশ জানায়, রহিম আবা জেলায় কুর্দি অধ্যুষিত এলাকার ব্যস্ত একটি বাজারে বিস্ফোরণ দুটি হয়। এতে বেশ কয়েকটি গাড়ি ও দোকানে আগুন ধরে যায়।
স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক।
জঙ্গি দমনে বাগদাদে যৌথবাহিনীর অভিযান শুরুর পর থেকেই ইরাকের অন্য এলাকাগুলোয় হামলা বেড়ে গেছে। ধারণা করা হচ্ছে, জঙ্গিরা বাড়দাদ ছেড়ে এসব এলাকায় পাড়ি জমিয়েছে।
