২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যোদ্ধাবেশে ইরাক যাচ্ছেন ব্রিটিশ যুবরাজ হ্যারি

ব্রিটিশ যুবরাজ হ্যারি যোদ্ধাবেশে ইরাক যাচ্ছেন। রাজ সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী এবং ব্রিটিশ সেনাবাহিনীর সেকেন্ড লেফটেনেন্ট হ্যারি সম্পর্কে এমন খবর দিয়েছে ব্রিটিশ মিডিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2007, 05:40 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

২২ বছর বয়সী হ্যারিকে তার ইউনিটের অন্যান্য সেনাদের সঙ্গে দক্ষিণ ইরাকের বসরায় পাঠানো হবে। বসরার মরু অভিযানে হালকা অস্ত্রসজ্জিত যুদ্ধযানসহ ১২ জন সিপাহীর একটি দলের নেতৃত্ব দেবেন হ্যারি। ফেব্র“য়ারির শেষ নাগাদ ইরাক রণক্ষেত্রে পৌঁছে যাবে তার দল। দি মিরর পত্রিকা শনিবার একথা জানিয়েছে।

তবে এ বিষেেয় রাজপরিবারের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “বিষয়টি পুরোপুরি অনুমাননির্ভর। সেনাবাহিনীর কোন ইউনিটকে পাঠানো হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নির্ধারণের পর তা পার্লামেন্টকে জানানো হবে, তারপর সিদ্ধান্ত নেওয়ার কথা আসবে।”

দি মিররের প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষা সচিব ডেস ব্রাউনি ২৬ ফেব্র“য়ারি এ সম্পর্কে ঘোষণা দিতে পারেন। সেনা সূত্রের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, সবকিছু চূড়ান্ত করার কাজ চলছে, তবে এটা নিশ্চিত যে হ্যারি যাচ্ছেন।

ওই সূত্র আরো জানায়,“রাজপরিবারের সদস্য হিসেবে তার মর্যাদার বিষয়টিকে অবশ্যই লক্ষ রাখা হবে, কিন্তু সে অবশ্যই যুদ্ধ দেখবেন।”

এর আগে এ মাসের শুরুতে দি টেলিগ্রাফ পত্রিকাটি জানিয়েছিল, যুবরাজ হ্যারির জীবনের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেই তার ইউনিটকে ইরাকে পাঠানো হবে।

২০০৫ সালের এক সাক্ষাতকারে যুবরাজ হ্যারি বলেছিলেন,“সান্ডহার্স্টের প্রশিক্ষণ নেওয়ার পর আমি ঘরে বসে থাকবো আর আমার জওয়ানরা দেশের জন্য যুদ্ধ করবে এটা কোনোভাবেই হতে পারে না।”