২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আদালতে বোমা হামলায় নিহতের সংখ্যা ১৬ তে পৌঁছেছে

পাকিস্তানের একটি আদালতে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা ১৬ তে দাঁড়িয়েছে। শনিবার বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ওই হামলায় বিচারক ও ছয় আইনজীবীসহ অন্তত ১৫ জন নিহত এবং ২৫ জন আহত হন। আহত একজন রোববার হাসপাতালে মারা যান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2007, 03:57 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

আদালতে বিচার কাজ চলার সময় ওই বিস্ফোরণ ঘটে।

কোনো পক্ষ ওই হামলার দায়দায়িত্ব স্বীকার না করেনি। পুলিশ ওই হামলার উদ্দেশ্য খুঁেজ বের করার চেষ্টা করছে। তবে এর জন্য ইসলামি জঙ্গিদের সন্দেহ করা হচ্ছে। দেশটিতে সম্প্রতি আত্মঘাতী হামলার সংখ্যা বাড়ার পরিপ্রেক্ষিতে এ হামলা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

এ প্রসঙ্গে কোয়েটার পুলিশ প্রধান রাহু খান ব্রোহী রয়টার্সর্কে বলেন, “সারা দেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে এর সম্পর্ক আছে।”

তদন্ত চলছে এবং শিগগিরই হামলাকারীদের খুঁজে বের করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন।

তবে তিনি হামলার সঙ্গে বালুচ বিদ্রোহীদের যোগাযোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দেন।  

ঘটনার পর আত্মঘাতী হামলাকারীর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। মাথাটি পরীক্ষা - নিরীক্ষার জন্য ইসলামাবাদে পাঠানো হয়েছে বলে নিরাপত্তা কর্মকর্তারা জানান।