পাকিস্তানে আদালতে বোমা হামলা, বিচারকসহ ১২ জন নিহত
পাকিস্তানের একটি আদালতে আত্মঘাতী হামলা হয়েছে শনিবার। এতে বিচারক ও আইনজীবীসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। হামলাটি হয়েছে সে দেশের দক্ষিণ পশ্চিমের শহর কোয়েটায়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তা রেহমাত নিয়াজি রয়টার্সকে বলেন, “বিস্ফোরণে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। এর মধ্যে এক বিচারক ও পাঁচ জন আইনজীবী। এছাড়া আহত হন আরও ২০ জন।”
নিহত এক ব্যক্তির দেহ থেকে ধড় বিচ্ছিন্ন হয়ে ছিল। এ থেকে পুলিশ ধারণা করছে, এটি একটি আত্মঘাতী হামলা।
হামলার দায়িত্ব এখনো কেই স্বীকার করেনি। তবে কোয়েটা এলাকায় তালেবানদের তৎপরতার অভিযোগ আগে থেকেই ছিল। যদিও পাকিস্তান সরকার তা অস্বীকার করে আসছে।
