২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানব বর্ম হিসেবে শিশুদের ব্যবহার করেছে তালেবানরা: ন্যাটো

চলতি সপ্তাহে আফগান ও ন্যাটো সেনাদের সঙ্গে তুমুল সংঘর্ষের সময় নিজেদের রক্ষা করতে তালেবানরা মানব বর্ম হিসেবে শিশুদের ব্যবহার করেছে। বুধবার ন্যাটো এ অভিযোগ করে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 02:49 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

গত সোমবার দক্ষিণাঞ্চলীয় হেমল্যান্ড প্রদেশে অবস্থিত গুরুত্বপূর্ণ কাজাকি জলবিদ্যুৎ বাধ থেকে তালেবানদের হটাতে ব্যাপক অভিযান চালায় আফগান ও ন্যাটোর যৌথবাহিনী। ন্যাটোর অভিযোগ, অপারেশন ক্রিপটোনাইট নামে পরিচিত ওই অভিযানের সময় তালেবানরা শিশুদের মানব বর্ম হিসেবে ব্যবহার করে।

স্থানীয় অধিবাসীরা জানান, এর আগেও তালেবানরা মানব বর্ম ব্যবহার করেছে। তবে কখনই তারা শিশুদের মানব বর্ম হিসেবে ব্যবহার করেছি বলে তারা জানান।

ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী আইএসএএফের মুখপাত্র কর্নেল টম কলিন্স সাংবাদিকদের জানান, “এ সংঘর্ষের সময় ওই স্থান ত্যাগ করতে তালেবানরা মানব বর্ম, বিশেষ করে স্থানীয় আফগান শিশুদের ব্যবহার করে।”

ন্যাটো বলছে, কাজাকি বাধ এলাকায় তালেবান গেরিলাদের সহায়তা করতে এ সপ্তাহেই চেচনিয়া, পাকিস্তান ও উজবেকিস্তানসহ বেশ কয়েকটি দেশ থেকে পাকিস্তান হয়ে আফগানিস্তানে প্রবেশ করেছে ৭০০ বিদেশি যোদ্ধা।

বিদ্যুৎ কেন্দ্র সংস্কার এবং আরো বেশি বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সুযোগ করে দিতে বেশ কয়েকমাস ধরে ন্যাটোর নেতৃত্বাধীন বাহিনী এখানে চেষ্টা চালাচ্ছে। ১৯৫০ সালে সর্বপ্রথম এ বাধটি নির্মাণ করা হয়। কয়েক সপ্তাহ ধরে কাজাকি বাধে তালেবান ও ন্যাটোর সেনা, বিশেষ করে ব্রিটিশ ও ডাচ সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে।

এছাড়া, মুসা কালা শহর ও কাজাকি বাধের মধ্যবর্তী স্থানে বুধবার ভোরের আগে এক বিমান হামলায় স্থানীয় তালেবানদের উচ্চপর্যায়ের এক নেতা মোল্লা মানান ও তার বেশ কয়েকজন সহযোগীসহ অন্তত ১১ জন নিহত হন বলে ন্যাটো জানায়। úুলিশ অবশ্য জানায়, এতে মানানসহ অন্তত আটজন তালেবান সদস্য নিহত হয়েছেন। এরা দুই সপ্তাহ আগে মুসা কালা শহরটি দখলে নেন।

তবে সোমবারের অভিযানে নিরীহ ব্যক্তিদের নিহত হওয়া নিয়ে স্থানীয় অধিবাসীদের অভিযোগ অস্বীকার করেছে ন্যাটো।

কলিন্স বলেন, “সবসময় তারা নিরীহ জনগণের হত্যার দায় আইএসএএফের ওপর চাপানোর চেষ্টা করে এবং শত্র“ পক্ষের একটি কৌশল।”