২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে তেল সরবরাহ বাধাগ্রস্ত করতে হামলার হুমকি আল কায়েদার

যুক্তরাষ্ট্রের তেলের উৎস হিসেবে বিবেচিত সারাবিশ্বের স্থাপনাগুলোয় হামলার হুমকি দিয়েছে আল কায়েদা। সংগঠনের সৌদি আরব শাখা এ হুমকি দেয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 01:37 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

একটি ওয়েবসাইটে দেওয়া জঙ্গি গ্র“পটির বিবৃতি সওত আল-জিহাদ (জিহাদের বাণী) নামে আল কায়েদার একটি ই-ম্যাগাজিনে বুধবার প্রকাশ করা হয়।

আল কায়েদা হুঁশিয়ারি দিয়েছে, তাদের হামলা শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, কানাডা, ভেনেজুয়েলা, মেক্সিকোসহ যুক্তরাষ্ট্রে তেল সরবরাহকারী অন্যান্য দেশেও হামলা চালানো হবে।

তেল সরবরাহে বিঘœ ঘটিয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি নাজুক করে তোলাই হামলার উদ্দেশ্য বলে উল্লেখ করেছে জঙ্গি গ্র“পটি।

বিবৃতিতে বলা হয়, “তেল কূপ, পাইপলাইন, ট্যাংকার- কোনো কিছুই হামলা থেকে বাদ যাবে না। তেল উত্তোলনকারী দেশগুলো যেন যুক্তরাষ্ট্রে রফতানিতে নিরুৎসাহিত হয়, সেজন্য বিভিন্ন দেশেও হামলা হবে।”

বিবৃতিতে সৌদি আরবে হামলার হুমকিও দেওয়া হয়।

আল কায়দার এ শাখাটি ২০০৬ সালের ফেব্র“য়ারি মাসে বিশ্বের সর্ববৃহৎ তেল প্রক্রিয়াজাতকরণ ক্ষেত্র সৌদি আরবের আবকাইকে ব্যর্থ হামলা চালায়।

এদিকে কানাডার এ হুমকিকে গুরুত্বের সঙ্গেই নিয়েছে বলে সে দেশের কর্মকর্তারা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল সরবরাহের ক্ষেত্রে কানাডার অবস্থান প্রথম। এর পরই রয়েছে মেক্সিকো, সৌদি আরব ও ভেনেজুয়েলা।

মেক্সিকো জানিয়েছে, তারা তেল ক্ষেত্রের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নিয়েছে। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী পেড্রো কাররেনো সাংবাদিকদের জানিয়েছেন, হুমকির বিষয়টি তারা খতিয়ে দেখছে।