২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আল--আকসা মসজিদের কাছে বিতর্কিত খননকাজ বন্ধ

আল - আকসা মসজিদের কাছে বিতর্কিত খননকাজ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার দেশটির হারেৎস পত্রিকার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানানো হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 08:18 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

হারেৎসের প্রতিবেদনে বলা হয়, জুইস কোয়ার্টার ডেভেলপমেন্ট কোম্পানি নামে সরকারি প্রতিষ্ঠানটি জেরুজালেমের মেয়র ইউরি লুপোলিয়ানস্কিকে খননকাজ বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে। এ প্রতিষ্ঠানটি সরকারের আবাসন ও নির্মাণ মন্ত্রণালয়ের অধীনে কাজ করে।

তবে জেরুজালেম শহর প্রশাসনের এক মুখপাত্র জানান, এ ধরনের সিদ্ধান্ত সম্পর্কে তিনি কিছুই জানেন না।

জুইস কোয়ার্টার ডেভেলপমেন্ট কোম্পানির পক্ষ থেকেও তৎক্ষণাৎ এ সংক্রান্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আল - আকসা মসজিদ কমপ্লেক্সের লাগোয়া অঞ্চলটি ইহুদিদের কাছে পবিত্র তীর্থ ‘টেম্পল মাউন্ট’ নামে পরিচিত। টেম্পল মাউন্টে আসার জন্য বর্তমান প্রবেশ পথটি জীর্ণ হয়ে যাওয়ায় সেখানে ওই পায়ে চলা সেতু নির্মাণ করতে চাইছে ইসরায়েল। কিন্তু মসজিদের মাত্র ৫০ মিটার দূরে এ নির্মাণ কাজের ফলে আল - আকসা মসজিদ ভবনের ভিত্তি নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন মুসলমানরা।

এ ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়ে ইসরায়েল। গত শুক্রবার সেখানে জুম্মার নামাজ পড়তে আসা মুসলিম প্রতিবাদী জনতার সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় ইসরায়েলি পুলিশের।