২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যথাসময়ে নির্বাচনের দাবিতে বিক্ষোভের ডাক নেপালি মাওবাদীদের

যথাসময়ে নির্বাচনের দাবিতে মঙ্গলবার কাঠমান্ডুতে গণবিক্ষোভের ডাক দিয়েছে নেপালি মাওবাদীরা। বিক্ষোভকালীন সমাবেশে মাওবাদী নেতা প্রচণ্ডের বক্তব্য রাখার কথা রয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 01:03 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

নির্বাচন অনুষ্ঠানে সরকারকে চাপে রাখতেই এ কর্মসূচি দেওয়া হয়েছে। মাওবাদীদের মুখপাত্র কৃষ্ণ বাহাদুর মাহারা বলেন, “আমাদের সন্দেহ হচ্ছে, নির্বাচন পেছানোর পাঁয়তারা চলছে। কিন্তু আমরা কোনোভাবেই তা হতে দেব না।” 

সরকার ও মাওবাদীদের গত নভেম্বরে স্বাক্ষরিত চুক্তি অনুসারে সশস্ত্র সংগ্রামের পথ ছেড়ে সংসদীয় গণতন্ত্রের ধারায় প্রবেশ করে মাওবাদীরা। খসড়া সংবিধান প্রণয়নে আগামী জুনে সংসদ নির্বাচনের কথা রয়েছে।

মাওবাদীদের কথা হচ্ছে, নতুন ওই সংবিধানের আলোকেই রাজতন্ত্রের পুরোপুরি অবসান হবে।