২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আব্বাসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে ইসরায়েল

হামাস ও ফাতাহর যৌথ ফিলিস্তিন সরকার আন্তর্জাতিক দাবি মেনে না নিলে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে ইসরায়েল। সোমবার এক ইসরায়েলি কর্মকর্তা একথা জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2007, 10:12 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

এ সংক্রান্ত আলোচনায় উপস্থিত ওই কর্মকর্তা বলেন, “আবু মাজেনের (মাহমুদ আব্বাসের আরেক নাম) সঙ্গে যোগাযোগ ছিন্ন করার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে।”

এদিকে এক ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, হামাস - ফাতাহর ক্ষমতার দ্বন্দ্বে নেতৃত্বদানকারী আব্বাসের ঘণিষ্ঠ সহযোগী মোহাম্মদ দাহ্লানকে নিয়েও তাদের মধ্যে সন্দেহ রয়েছে। দাহলান ঐক্যমতের বৈঠকে অংশ নিয়েছিলেন, কিন্তু নতুন ফিলিস্তিন সরকারে তার অবস্থান কী হবে তা পরিষ্কার নয়।

তিনি বলেন, “বিষয়গুলো আসলেই বাতাসে উড়ছে।”

ইসরায়েলের কর্মকর্তা অবশ্য জানান, আব্বাসের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি স্থায়ী হবে না। ওলমার্টের শীর্ষ উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি ও অন্য মন্ত্রীরা সোমবার বিকল্প উপায় নির্ধারণের জন্য বৈঠকে বসবেন।

ওলমার্টের মুখপাত্র মিরি এইসিন অবশ্য এ ধরনের পরিকল্পনাকে ‘এখনও কাল্পনা’ হিসেবে আখ্যায়িত করে এ ব্যাপারে মতামত দিতে অস্বীকার করেন।

ওলমার্ট গত রোববার বলেন, ঐক্যমতের সরকারের ব্যাপারে এখনই কোনো রায় দেওয়া ঠিক হবে না। তিনি বলেন, ঐকমত্যের সরকারের চুক্তি গ্রহণযোগ্য কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে আমাদের আরও সময় দরকার।

কিন্তু এক ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তা জানান, আব্বাস ও হামাসের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ায় গত মার্চে হামাস সরকারের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেথাজ্ঞা তুলে নেওয়ার ক্ষেত্রে মধ্যপ্রাচ্য শান্তিচুক্তির মধ্যস্ততাকারী চার সদস্যের বেধে দেওয়া তিনটি শর্ত পূরণ হয়নি।

এইসিন বলেন, “ফিলিস্তিন সরকার আন্তর্জাতিক মহলের বেধে দেওয়া তিনটি শর্ত এবং ইজরায়েলের স্বীকৃতি দান, সকল ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ ও আগের সব শর্ত পূরণ করবে বলে আমরা আশা করি।”

মক্কা চুক্তিতে ইসরায়েলকে স্বীকৃতি দানের ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা হয়নি। হামাস প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার এক উপদেষ্টা জানান, নতুন সরকার ইহুদী রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চায় না।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রও তাদের পরিকল্পনাগুলো পূনর্বিবেচনা করছে।

হামাস - ফাতাহ চুক্তির ব্যাপারে ইসরায়েলের এ প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের সঙ্গে ১৯ ফেব্র“য়ারি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের একটি ত্রিপাক্ষিক বৈঠকের পরিকল্পনা রয়েছে। এ বৈছকে মূলত একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনা হবে।