২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকি জঙ্গিদের অস্ত্র সরবরাহের খবর ইরানের অস্বীকার

ইরাকি জঙ্গিদের তাদের নির্মিত অস্ত্র সরবরাহের খবর অস্বীকার করেছে ইরান। এ ধরনের তৎপরতার সঙ্গে সরকারের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের জড়িত থাকার কথাও সোমবার অস্বীকার করেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মোহাম্মদ আলী হোসেইনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2007, 06:26 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

এর আগে রোববার ইরাকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী অভিযোগ করে, ইরান তাদের দেশে নির্মিত অস্ত্র ইরাকি জঙ্গিদের কাছে সরবরাহ করছে। কর্মকর্তারা এ সংক্রান্ত প্রমাণ হিসেবে তাদের সেনাদের হত্যায় ব্যবহৃত ইরানি অস্ত্র প্রদর্শন করে বলেন, এগুলো পাওয়ায় এসব তৎপরতার সঙ্গে যে ইরান সরকারের সর্বোচ্চ পর্যায়ের সম্পৃক্ততা রয়েছে সে সম্পর্কে তাদের বিশ্বাস ক্রমেই গভীর হচ্ছে।

তবে ইরানি পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হোসেইনি এক সংবাদ সম্মেলনে বলেন, “মার্কিনিরা নিজেদের অভিযোগ প্রমাণের জন্য কৃত্রিমভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের প্রদর্শিত এসব অস্ত্র ইরানের বিরুদ্ধে আনীত অভিযোগ মোটেও প্রমাণ করে না এবং তারা নিজেরাও জানে যে এসব প্রমাণ গ্রহণযোগ্য হয়।”

“এসব তৎপরতার সঙ্গে ইরানের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। তাছাড়া, ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ কেবল দেশটির সরকারকেই দুর্বল করবে।”

যুক্তরাষ্ট্র অনেকদিন ধরেই ইরানের বিরুদ্ধে ইরাকের অভ্যন্তরীণ সহিংসতায় মদদ দেওয়ার অভিযোগ করে আসছে। তবে ইরান বরাবরই সে অভিযোগ অস্বীকার করে আসছে।